1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১১:৩৮|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবির কম্বল বিতরণ ও সীমান্ত সচেতনতামূলক সভা

মোঃরফিকুল ইসলাম সোহাগ: সুনামগঞ্জ জেলাপ্রতিনিধি
  • প্রকাশিত সময় শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৪৭৭ বার পড়েছেন

সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসাথে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ব্যবস্থাপনায় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানবিক সহায়তা ও সচেতনতা কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিজিবি’র পক্ষ থেকে এলাকার কয়েকশ দরিদ্র ও দুস্থ মানুষের হাতে শীতকালীন উপহার হিসেবে উন্নতমানের কম্বল তুলে দেন ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধ দমনে একটি বিশেষ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দিনরাত সীমান্ত সুরক্ষা নিশ্চিত করছে। তবে সীমান্ত হত্যা ও দুর্ঘটনা রোধে শুধুমাত্র বিজিবির প্রচেষ্টাই যথেষ্ট নয়; এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সীমান্তবাসীদের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।

এ ব্যাপারে বিজিবি”র সুনামগঞ্জের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি”র সদস্যরা সব সময়ই আত্মমানবতার সেবায় সমাজের বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দেশজুড়ে বিজিবির সদর দপ্তরসহ প্রত্যন্ত অঞ্চলেই এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানে জড়ানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে গরু ও সুপারি চোরাচালানের মতো অপরাধ বন্ধে বিকল্প কর্মসংস্থানে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। কোনো অবস্থাতেই যেন কেউ অবৈধ উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করে, সে ব্যাপারে কঠোর সতর্কতা প্রদান করা হয়।

তিনি আরো বলেন,বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর। ব্যাটালিয়নের প্রতিটি সদস্য নিরলস কাজ করে যাচ্ছে যেন সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হয়। অনুষ্ঠানে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com