1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৫:৪৩|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পড়েছেন

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ আগস্ট/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা আজ ১০ আগস্ট সোমবার সকাল দশটা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং জুলাই/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন-

১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মোঃ মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ।

২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মুহাম্মদ শিবিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

৩। শ্রেষ্ঠ এসআই: এসআই(নিরস্ত্র)/ মহসিন মোস্তফা, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

৪। শ্রেষ্ঠ এএসআই: এএসআই(নিরস্ত্র)/ মোঃ তানিমুল ইসলাম, ফুলপুর থানা, ময়মনসিংহ।

৫। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এএসআই(নিরস্ত্র)/ সুকান্ত দেবনাথ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

৬। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: সার্জেন্ট/ মোঃ ইউসুফ মিয়া, ভালুকা ট্রাফিক জোন, ময়মনসিংহ।

কল্যাণ সভায় পিআরএল গমনকারী ১৭ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন সম্মানিত পুলিশ সুপার । উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে দুপুর ১৩:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।য়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com