1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১:৫৭|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন

মোঃ সজীব তালুকদার
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পড়েছেন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টা, হয়রানি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ইসরাত জাহান রেজোয়ানা (৩৬) তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

২২ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত সংবাদ সম্মেলনের বক্তব্যে ইসরাত জাহান রেজোয়ানা এসব অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে রফিকুল ইসলাম নান্টু (৪০) লিজা আক্তার (৩৫) আবু সেলিম (৫৫) ও আব্দুল (৫৫) এর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

স্বামীর নামে কেনা জমি নিয়ে বিরোধ

ভুক্তভোগী ইসরাত জাহান রেজোয়ানার অভিযোগ অনুযায়ী, তাঁর স্বামী মোঃ শহিদুল ইসলামের নামে নিবন্ধিত দলিলের মাধ্যমে সংশ্লিষ্ট জমি কেনা হয়। পরে ওই জমিতে সাতটি আধাপাকা ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়।

তাঁর অভিযোগ, বর্তমানে ওই সম্পত্তি দখলের চেষ্টা চলছে। পাশাপাশি মামলা দিয়ে হয়রানি ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী মেয়েকে স্কুলে যাতায়াতের পথে অনুসরণের অভিযোগ

সংবাদ সম্মেলনে নিজের মেয়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসরাত জাহান রেজোয়ানা। তাঁর অভিযোগ, নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাতায়াতের পথে অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় মেয়ের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন বলে জানান তিনি।

নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তিনি।

নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি

ইসরাত জাহান রেজোয়ানা অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর কাছে ও বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com