1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৫:৪৩|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়েছেন

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইউনিয়ন পরিষদে বিভিন্ন সরকারি সেবা ও প্রয়োজনীয় কাগজপত্র নিতে আসা সাধারণ নাগরিকদের কাছ থেকে  অতিরিক্ত  টাকা  দিতে হয় 
ভুক্তভোগীদের অভিযোগে বলা হয়, দাবি করা অতিরিক্ত টাকা  দিতে অপারগতা প্রকাশ করলে সেবা প্রদানে বিলম্ব করা,  কিংবা বিভিন্নভাবে হয়রানি করার ঘটনা ঘটে। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওয়ারিশ সনদ নিতে ১৫০০ থেকে ২ হাজার টাকা, নাগরিক সনদের জন্য ৫০০ টাকা এবং জন্মনিবন্ধনের ক্ষেত্রে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ভোটার আইডি কার্ডের ভুল সংশোধনসহ বিভিন্ন সরকারি সেবার ক্ষেত্রেও অতিরিক্ত নগদ অর্থ দাবির অভিযোগ করা হয়।
অভিযোগকারী আরও দাবি করেন, ইউনিয়ন পরিষদ থেকে সরকারি ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষ করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও গর্ভকালীন ভাতাসহ বিভিন্ন সরকারি সহায়তা পেতে সাধারণ মানুষের  ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগে করা হয়।

এ বিষয়ে অভিযোগকারী মোঃ জামাল খান বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের  যাতে কোনো ধরনের ঘুষ বা হয়রানি ছাড়াই ইউনিয়ন পরিষদের সরকারি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।  সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা নিশ্চিতের দাবি ও সরকারি সকল সুযোগ-সুবিধা  দাবি জানান। 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com