1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:২৬|
শিরোনামঃ
নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ অটোরিকশা ব্যবস্থায় অরাজকতা: যানজট থেকে লোডশেডিং, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী

শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগ সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

মকবুল হোসেন ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৬ বার পড়েছেন

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী বলেছেন, শৃঙ্খল ভেঙ্গে আত্মপরিচয় প্রাপ্তির নতুন সুযোগের সৃষ্টির দিন ১৬ ডিসেম্বর। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন-শোষণের কবল থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে লড়াই করেছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ। ১৬ ডিসেম্বর জাতি বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফসল লাভ করে। এদিনটি ভবিষ্যতের প্রতি সমস্ত দেশবাসীর দায়বদ্ধতাকেও স্মরণ করিয়ে দেয়। এখন দায়িত্ব ন্যায়পরায়ণতা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে যাওয়ার। বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধাসহ শহীদ পরিবারের সদস্যদের যেকোনো সমস্যায় প্রশাসনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ১৬ ডিসেম্বর মঙ্গলবার এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে এদেশ স্বাধীনতা লাভ করে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সে সমাজ প্রতিষ্ঠায় সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আপোষহীনভাবে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, পুলিশ সুপার মিজানুর রহমান, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, জুলাইযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com