পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকালে
সাবেক সদস্য, যুবদল পিরোজপুর জেলা শাখা, সাবেক সদস্য, পিরোজপুর জেলা ছাত্রদল। সাবেক আহ্হ্বায়ক ও সভাপতি, নেছারাবাদ উপজেলা ছাত্রদল, সাবেক সভাপতি, স্বরূপকাঠী সরকারি কলেজ ছাত্রদল। মহিউদ্দিন আহম্মেদ হিরন এর নেতৃত্বে এক র্যালি ও মিছিল বের করা হয়। র্যালি ও মিছিলটি উপজেলার মিয়ারহাট বান্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ বিষয়ে মহিউদ্দিন আহম্মেদ হিরন বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জাতীয়তাবাদী যুবদল ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দ ও প্রেরণার দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। মহিউদ্দিন আহম্মেদ হিরন
আরও বলেন, নেছারাবাদ জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।