1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১১:৪০|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের বইমেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫২১ বার পড়েছেন

আনুষ্ঠানিক সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে আজ শেষ হলো ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫। আড়ম্ভরপূর্ণ পরিবেশে বিভাগীয় নগরীর টাউন হল প্রাঙ্গণে ১২ ডিসেম্বর শুরু হওয়া ০৯ দিনব্যাপী বইমেলাটির সমাপ্তি হলো আজ ২০ ডিসেম্বর।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী, ময়মনসিংহ এর মহাপরিচালক ফরিদ আহমদ, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব মোশাররফ, শহিদ গর্বিত পিতা জামিল হোসেন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী, ময়মনসিংহ এর মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, শেষকৃত বইমেলা আমাদের আগামীর প্রেরণা হয়ে থাকবে। বইমেলাকে জীবিত রাখতে বই পড়ার অভ্যাস করুন। মোবাইলসহ ডিজিটাল যন্ত্র থেকে দূরে থাকার চেষ্টা করুন। বইকে আমাদের জীবনে গুরুত্ব দেওয়া উচিত। সবাই বই পড়ার নিয়ত করুন, বিশেষ করে যারা পড়াশোনার মাঝে আছেন পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ুন। প্রতিদিন অন্ততপক্ষে ১০ থেকে ১৫ মিনিট বই পড়ুন, এমনটাই আহ্বান জানান তিনি।

বক্তৃতায় অতিথিবৃন্দ বলেন, প্রায় ৮০টি স্টল এই মেলায় অংশগ্রহণ করে, এর মাঝে বেসরকারি স্টল প্রায় ৬৫টি। বইমেলা পাঠকের জন্য। এটি ময়মনসিংহের গর্বের বিষয়ও বটে।

এবারে বিভাগীয় বইমেলায় সেরা স্টল নির্বাচিত হয় অন্যধারা। দ্বিতীয় সেরা স্টল সময় প্রকাশন এবং তৃতীয় সেরা স্টল তাকধুম। ব্যক্তি পর্যায়ে সেরা ক্রেতা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার এবং সেরা শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিনামূল্যে বই প্রদানে অবদান রেখে প্রতিষ্ঠান পর্যায়ে সেরা হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। জেলা পর্যায়ে সেরা, জেলা প্রশাসনের কার্যালয় ময়মনসিংহ।

সভাপতি বক্তৃতায় বলেন, বইপ্রেমিক মানুষের মিলনমেলা ছিল এটি। জ্ঞানী গুণীদের সমাগম হয়েছিল বইমেলায়। এতে পাঠকদের আরো আগ্রহ সৃষ্টি হয়েছে। নতুন পাঠক তৈরির মাঝেই এর সার্থকতা খুঁজে পেয়েছি আমরা। আগামীতে আরো সফল হবো সে প্রত্যাশা রাখছি।

অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাগণ, সরকারি দপ্তরগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, কবি, লেখক ও প্রকাশকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com