1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১:৩৫|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

নয়াবাজারে নারীকে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ: মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৭৩ বার পড়েছেন

নয়াবাজার এলাকায় সুমি বেগম নামে এক নারী তার স্বামী সরোয়ার হোসেন ও স্বামীর চাচাতো ভাই মো. নুরুজ্জামান-এর বিরুদ্ধে প্রতারণা, মানসিক নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ এনেছেন। অভিযোগকারীর দাবি, দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনে নানা ধরনের প্রতারণা ও হয়রানির শিকার হয়েছেন তিনি।

সুমি বেগম জানান, বিয়ের পর তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরবর্তীতে স্বামীর চাচাতো ভাই নুরুজ্জামান প্রায়ই তাদের বাসায় আসতেন। একসময় তিনি সুমি বেগমকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। বিষয়টি প্রত্যাখ্যান করলে নুরুজ্জামান নানাভাবে সংসারে অশান্তি সৃষ্টি করেন এবং সরোয়ারকে স্ত্রী সম্পর্কে অপপ্রচার করতে প্ররোচিত করেন বলে দাবি সুমির।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘ সময় ধরে সন্তানের মাসিক ভরণপোষণের জন্য ঠিক করা ২৫০০ টাকা সরোয়ার হোসেন ও নুরুজ্জামান কেউই প্রদান করেননি। এছাড়া অভিযোগ অনুযায়ী, নুরুজ্জামান তার কারখানায় ডেকে সুমি বেগমের কাছে ৭০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং এর মাধ্যমে তালাক কার্যকর করা হয় বলে দাবি করেন সুমি বেগম।

সুমি বেগমের অভিযোগ—তার সম্মতি ছাড়াই, আইনগত পদ্ধতি অনুসরণ না করে এবং ক্ষমতার জোরে তাকে তালাক দিতে বাধ্য করা হয়েছে। এতে তার ও সন্তানের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনার প্রতিকার ও বিচারের দাবিতে তিনি মানবাধিকার সংস্থার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঘটনার পরিপ্রেক্ষিতে সরোয়ার হোসেন ও নুরুজ্জামান পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টির পরবর্তী আপডেট পরবর্তী প্রতিবেদনে প্রকাশিত হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com