1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১০:১২|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

চেতনা চাপিয়ে দেয়ার যে রাজনীতি তা আর বাংলাদেশে হবে না বরিশালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি

মোঃ সজীব তালুকদার
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৯৪ বার পড়েছেন

আপনার ইচ্ছা অনুযায়ী যে কোন আদর্শ চর্চা করতে পারেন। শিবিরের পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেয়া হয় না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, আমাদের ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। আদর্শ নিয়ে যে জোরজবরদস্তি, চেতনার চাপাচাপির যে রাজনীতি—অতীতে হয়েছিলো, তা আর বাংলাদেশে হবে না।

আজ ১৯ অক্টোবর রোববার বেলা সাড়ে ১২টায় বরিশাল বিএম কলেজ শাখা শিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএম কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি শাহেদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাহিদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বি এম কলেলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম ও কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনর রশীদ রাফি।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বরিশাল মহানগরী সাবেক সভাপতি শেখ নিয়ামুল করিম, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম, মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, অফিস সম্পাদক রাশেদুল হাসান, বায়তুল মাল সম্পাদক নাজমুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা। অনুষ্ঠানটিতে ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষায় দিকনির্দেশনা এবং শিক্ষাজীবনে ইতিবাচক মানসিকতা গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা আরো বলেন— ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে উঠতে হবে তরুণ প্রজন্মকে। জুলাইয়ের স্পিড, জুলাইয়ের শাহাদাত আমরা ভুলে যাবো না। তাঁদের উদ্দেশ্য ছিলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাঁদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com