1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৪:৫৩|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে নোংরা পরিবেশে ভেজাল চকলেট–লজেন্স উৎপাদন: অনুমোদনহীন কারখানায় শিশু শ্রমের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮৯ বার পড়েছেন

কেরানীগঞ্জের কুশিয়ারবাগ এলাকার নদীর ঘাট সংলগ্ন স্থানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চকলেট ও লজেন্স তৈরির একটি অনুমোদনহীন কারখানার অস্তিত্ব পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, “আলিফ লজেন্স” ব্র্যান্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচালিত এই কারখানার কোনো সরকারি অনুমোদন, ট্রেড লাইসেন্স, BSTI সার্টিফিকেশন বা খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের নিবন্ধন নেই। তবুও প্রভাবশালী পরিচয় ব্যবহার করে কারখানাটি নির্বিঘ্নে চলছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার ভেতরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম চলছে। মেঝেতে জমে থাকা নোংরা পানি, খোলা ড্রেনের দুর্গন্ধ, ধুলাবালু এবং বিভিন্ন অজ্ঞাত রাসায়নিক গুঁড়ার সংস্পর্শে চকলেট ও লজেন্স তৈরি করা হচ্ছে। এমনকি এসব ঝুঁকিপূর্ণ পরিবেশে অল্পবয়সী শিশুদের কাজ করতে দেখা গেছে, যা শিশু শ্রম আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সোহেল নামে একজন ব্যক্তি নিম্নমানের কাপড়ের রং ও কৃত্রিম ফ্লেভারসহ বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করে এসব চকলেট তৈরি করে থাকেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, নিম্নমানের রং ও কেমিক্যালযুক্ত খাদ্য শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের খাবার খেলে ডায়রিয়া, ত্বকের সমস্যা, কিডনি জটিলতা এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে।

স্থানীয়রা আরও জানান, অনুমোদনহীন এই কারখানায় তৈরি চকলেট রাজধানীর বেগমবাজারের পাইকারি বাজারে নিয়মিত সরবরাহ করা হয়। কম দামের কারণে দোকানিরা পণ্যগুলো কিনলেও অধিকাংশ ভোক্তা জানেন না যে তাদের শিশুদের জন্য পাওয়া এসব চকলেট অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে উৎপাদিত।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা জানান, শিশুদের স্বাস্থ্য ও জনসাধারণের সুরক্ষায় এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com