1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| ভোর ৫:৩৫|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল — আসামিদের আদালতে প্রেরণ।

সজিব তালুকদার
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭০৮ বার পড়েছেন

ঢাকা জেলা পুলিশের ডিবি (দক্ষিণ) এর অভিযানে কেরানীগঞ্জ থেকে চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩টি চোরাইকৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার নেতৃত্বে একটি চৌকস টিম ৪ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বিকেল ৫টা ১৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১। শারমিন আক্তার @ খুশি (২৬), পিতা- মৃত আঃ হালিম, মাতা- সেনোরা বেগম, স্থায়ী ঠিকানা- গাঁধাজি, থানা- লাঙ্গলকোট, জেলা- কুমিল্লা; বর্তমান ঠিকানা- তেঘরিয়া আর্মি ক্যাম্প, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
২। মোঃ সবুজ (৩৫), পিতা- মোঃ আব্দুল খালেক, মাতা- স্বপ্না বেগম, স্থায়ী ঠিকানা- চর যমুনা (লাহারী বাড়ি), ইউনিয়ন নীলকমল, থানা- দুলারহাট, জেলা- ভোলা; বর্তমান ঠিকানা- তেঘরিয়া আর্মি ক্যাম্প, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
৩। সালেহা @ সালে (৬০), স্বামী- মৃত শাজাহান, পিতা- মৃত বেলায়েত হোসেন, মাতা- আছিয়া বেগম, স্থায়ী ঠিকানা- জগৎপুর, থানা- কঁচুয়া, জেলা- চাঁদপুর; বর্তমান ঠিকানা- তেঘরিয়া আর্মি ক্যাম্প, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।

গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৩টি চোরাইকৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, আসামী শারমিন আক্তারের বিরুদ্ধে ১টি এবং মোঃ সবুজের বিরুদ্ধে ৩টি পূর্বের মামলা রয়েছে।

ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-০৯, তারিখ ০৫/১১/২০২৫ইং, ধারা ৩২৮/৩৭৯/৪১১/৩৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলার পর আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com