1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১১:৩৭|
শিরোনামঃ
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ্য মিশনে পদয়নে নীরব ঘাতক জোর লবিং নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিতর্কিত প্রকৌশলী গোলাম মোত্তাকিনের ঢাকা জেলা সার্কেলে রহস্যজনক পদায়ন নিয়ে তোলপাড় বিএনপির মুখোশ পরে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিদেশে যাবার মিশনে ? স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী -বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত।

কেন্দ্রীয় মজলিশে শুরার নির্বাচন উপলক্ষে বরিশালে রুকন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫৩৭ বার পড়েছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার নির্বাচন উপলক্ষে বরিশাল মহানগরীর রুকন সম্মেলন আজ বিকাল ৪টায় শহরের একে স্কুলে অনুষ্ঠিত হয়। রুকনদের অংশগ্রহণে সারাদিনব্যাপী আলোচনা, ভোটগ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন হয়।

বিকাল ৪টায় ৪০৯ জন মহিলা রুকনের অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে মাগরিবের নামাজের পর ৩৬১ জন পুরুষ রুকন ভোট প্রদান করেন। উভয় ভোটগ্রহণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। মহিলা সেশনে তিনি বলেন,“আমরা বিগত সরকারের আমলে অকল্পনীয় নির্যাতনের শিকার হয়েছি। বোনেরা আমার আপনাদের স্বামী-সন্তানেরা ঘরে থাকতে পারেনি; মামলা ও হামলার কারণে দীর্ঘসময় কষ্ট ভোগ করেছে। কিন্তু জামায়াতের কোনো কর্মী নারী বা পুরুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না।”

পুরুষ সম্মেলনে তাঁর বক্তব্যে তিনি আরও বলেন, “আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে জামায়াতে আমীর নির্বাচিত হয়েছেন ডা. শফিকুল ইসলাম। এর পরে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শুরা সদস্য নির্বাচন ৬ নভেম্বর ২০২৫ থেকে ২৩ নভেম্বর ২০২৫ এর মধ্যে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিগত ১৫ বছর ধরে নেতা নির্বাচনের প্রশ্নে জামায়াত কখনো পিছু হটেনি আলহামদুলিল্লাহ।” তিনি সংগঠনের শৃঙ্খলা, নেতৃত্ব নির্বাচন ও আদর্শিক অবস্থানে অবিচল থাকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশের জনগণ একটি পরিবর্তনের জন্য প্রস্তুত, পুরোনো ফ্যাসিবাদী বয়ান দিয়ে আমাদের বন্ধুর রাজনীতি করতে চাচ্ছে সেটা বাংলাদেশর জনগণ আর গ্রহণ করবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মাদ বাবর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মাদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলামসহ মহানগর জামায়াতের দায়িত্বশীলবৃন্দ।

আলোচনা শেষে কেন্দ্রীয় মজলিশে শুরার নির্বাচন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com