1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৪৩|
শিরোনামঃ
“মুগদায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে একা লড়ছেন সাংবাদিক প্রিয়া চৌধুরী — নাম প্রকাশে আসতেই বাড়ছে প্রাণনাশের শঙ্কা” ঘাগড়ায় পূর্বশত্রুতার জেরে মতি হত্যা, মিথ্যা মামলায় ফাঁসানো হল ১৭ জনকে ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ তবুও ধীর গতিতে চলছে বৈদ্যুতিক কুটি অপসারণের কাজ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ও ফ্যাসিস্ট স্বরাষ্ট্র সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা সহ ঘনিষ্ঠ সহযোগীরা এখনো বহাল তবিয়তে।  রায়েরবাগ এভারগ্রিন হাসপাতালে ডাক্তার সায়েম–এর সিন্ডিকেটে অবৈধ এমআর: চার মাসের অন্তঃসত্ত্বা শারমিনের অনাগত সন্তানের মৃত্যু

এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আলী আকবর তালুকদার।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৮৯ বার পড়েছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. আলী আকবর তালুকদার জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং সংসদ সদস্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশা প্রকাশ করেছেন।

বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামের বাসিন্দা এ্যাড. আলী আকবর তালুকদার দীর্ঘদিন ধরে আইন পেশায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। জাতীয় পর্যায়ে আইন অঙ্গনের পরিচিত মুখ হিসেবে তিনি এবার রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন।

মনোনয়ন সংগ্রহের পর তিনি এলাকায় ফিরে স্থানীয় নেতা-কর্মী, সাধারণ মানুষ ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন। উন্নয়ন, সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য এবং তরুণদের কর্মসংস্থান— এসব ইস্যুকে প্রাধান্য দিয়ে নির্বাচনী পরিকল্পনা তৈরি করছেন বলে জানান তিনি।

এ্যাড. তালুকদার বলেন, “বরিশাল-২ আসনকে একটি আধুনিক, উন্নত ও নিরাপদ এলাকার রূপ দিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা জানান, যোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং তৃণমূলের মতামত বিবেচনা করেই মনোনয়ন চূড়ান্ত করা হবে। স্থানীয় রাজনৈতিক মহলে এ্যাড. আলী আকবর তালুকদারের মনোনয়ন সংগ্রহকে এ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

আসন্ন নির্বাচনে বরিশাল-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে স্থানীয় ভোটাররা মনে করছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com