1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| ভোর ৫:৪১|
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য প্রধানমন্ত্রী জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আগামীকাল ত্রিশাল আসছেন ময়মনসিংহ আজ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ্য মিশনে পদয়নে নীরব ঘাতক জোর লবিং নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিতর্কিত প্রকৌশলী গোলাম মোত্তাকিনের ঢাকা জেলা সার্কেলে রহস্যজনক পদায়ন নিয়ে তোলপাড় বিএনপির মুখোশ পরে আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিদেশে যাবার মিশনে ? স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী -বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

আশুলিয়ায় অভিযান করে ৬ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩৭১ বার পড়েছেন

মাদক নয়, জীবন হোক আলোর পথে” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর সার্বিক দিকনির্দেশনায় এবংসাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার, শাহিনুর কবির, এর তত্ত্বাবধানে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান এর নেতৃত্বে মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আশুলিয়া থানা পুলিশ।

তারই ধারাবাহিকতায় গত ০৮ অক্টোবর ২৫ সন্ধ্যা :৭.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান এর নেতৃত্বে এসআই মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া সাকিনস্থ প্রি-ক্যাডেট হাইস্কুলের সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচনারনা করে উক্ত স্থান হইতে ০৬(ছয়) কেজি গাঁজা সহ নিম্নোক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ হামিদুল ইসলাম (৪০), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নাড়িয়াটারী গ্রামের মৃতঃ আঃ হাকিমের ছেলে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।

এসময় পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আশুলিয়া থানাকে মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com