1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১২:৫৪|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত শাহাবুদ্দিন খান, নিরাপত্তা হীনতায় ভুগছে পরিবার

মোঃ সজীব তালুকদার
  • প্রকাশিত সময় বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২০০ বার পড়েছেন

জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীদের হামলা, গুরুতর আহত শাহাবুদ্দিন খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি, সন্ত্রাসীদের ভয়ে এলাকা ছাড়া পরিবারটি।

মাদারীপুর সদর উপজেলার, বাহাদু পুর ইউনিয়নের তিথির পাড়া গ্রামে ১৬ জুন জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় মোঃ শাহাবুদ্দিন খান (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের ১। শাইদুল ফকির ২। ইসমাইল খান ৩। কায়েজ খান ৪। শাজাহান খান ৫। রিফাত খান অজ্ঞাত আর ও ৮/১০ জন দেশীয় অস্ত্রসহ নিয়ে হামলা চালালে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
‎বর্তমানে আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‎এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আহত ব্যক্তির সুচিকিৎসা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com