1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:১৩|
শিরোনামঃ
ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং—মুগদায় অপরাধচক্রের দৌরাত্ম্যের অভিযোগ সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়েছেন

 

প্রতিটি কর্মস্থলেই বিতর্কের ছাপ; টেন্ডার, বদলি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রশ্নের মুখে প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এ যোগদানের মাত্র দুই মাসের মধ্যেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। নিরীক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসকের একান্ত সচিব (পিএস) ও আইন কর্মকর্তার দায়িত্বও পালন করছেন তিনি। একই সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় নগর ভবনে তার প্রভাব ও কর্তৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, এই অতিরিক্ত ক্ষমতার বলয়ে থেকে তিনি টেন্ডার প্রক্রিয়া, কর্মকর্তা-কর্মচারীদের বদলি, নিয়োগ এবং প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবিরনির্ভর প্রশাসন পরিচালনা এবং অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগও উঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন মনোয়ার হোসেন।
সরকারি চাকরিজীবনের বিভিন্ন পর্যায়ে বিতর্কের কারণে একাধিকবার আলোচনায় এসেছেন তিনি। কখনো জনপ্রতিনিধির সঙ্গে অসদাচরণের অভিযোগ, কখনো প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সরকারি অর্থ আত্মসাৎ এবং প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার অভিযোগে দুদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে বলেও জানা গেছে।
চাকরিজীবনের বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ, তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে—একজন কর্মকর্তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরও কীভাবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো একের পর এক পেয়ে যাচ্ছেন?
এদিকে ডিএসসিসির একাধিক কর্মকর্তা দাবি করেছেন, নগর ভবনে বর্তমানে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনোয়ার হোসেনের প্রভাব অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে অনেক কর্মকর্তা নিজেদের মতামত ও আপত্তি যথাযথভাবে উপস্থাপনের সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
তবে এসব অভিযোগ নাকচ করে মনোয়ার হোসেন বলেন, তিনি মূলত নিরীক্ষা কর্মকর্তার দায়িত্বই পালন করছেন এবং তার বিরুদ্ধে আনা টেন্ডার বা বদলি বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নগর ভবনের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসা এই কর্মকর্তাকে ঘিরে অভিযোগ ও বাস্তবতার ব্যবধান কতটা—সেটিই এখন সংশ্লিষ্ট মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com