1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১:৫৫|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়েছেন

 

সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উদসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারো সুনামগঞ্জ শহরের পশ্চিম নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে সংগঠনের নেতৃবৃন্দরা অসহায় মানুষদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা হিমাদ্রী রায় প্রান্ত”র সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মহানামব্রত চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় বক্তব্যে রাখেন,সংগঠনের সাধারন সম্পাদক কিরণ রায় বাপন,সাংগঠনিক সম্পাদক সুবল সরকার অক্ষয়,কোষাধ্যক্ষ বিজয় বণিক জয়,মহিলা সম্পাদিকা মলি রায়,সাধারন সদস্য সৌরভ,বিনয়,গৌরব,ধ্রুব,অরুপসহ অতিথিবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন সনাতন ধর্ম হচ্ছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এজন্য এই সনাতনের অনুসারীরা নিয়মিত ধর্মকর্ম ও আরাধনার মাধ্যমে নিজের ও দেশের কল্যাণে সব সময় প্রার্থনায় অংশগ্রহন করে নিজেকে পরিশুদ্ধ করে জীবন পরিচালিত করা। পরে সমাজের অসহায় শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেন অতিথিবৃন্দরা।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com