1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৯:২৩|
শিরোনামঃ
নেছারাবাদে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিউদ্দিন আহম্মেদ হিরন এর নেতৃত্বে আনন্দ র‍্যালি ও মিছিল বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১

নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৭৫ বার পড়েছেন

নির্বাচনী ইশতিহারের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা চর বেতাগৈর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

আজ শদ ১৬ মে শনিবার উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭৩০ জন ভাতাসুবিধা ভোগীর কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ২য় ধাপে দেশের ২০টি জেলার ২০টি ওয়ার্ডে ভাতাভোগীর কাছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। যার মাধ্যমে একই সাথে এবং একই সময়ে ২০ জেলার ১৪৩৭০ জন ভাতাভোগীর কাছে তাদের ফ্যামিলি কার্ডের প্রাপ্ত অর্থ প্রেরণ করা হয়।

ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদান আমাদের নির্বাচনী ইশতিহারের অন্যতম একটি অংশ। যা প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে প্রদান করে যাচ্ছে। এই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোন নেতার কাছে যেতে হবে না, কাউকে কোন কমিশন দিতে হবে না। এটা আপনাদের প্রাপ্য অর্থ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যারা আজকে ফ্যামিলি কার্ডের ভাতা পেয়েছেন , তারা অবশ্যই এই ভাতা থেকে কিছু অর্থ সঞ্চয় চেষ্টা করবেন। যাতে করে আমাদের নারী সমাজ আরো স্বাবলম্বী হতে পারে।

তিনি আরোও বলেন, কৃষকদের কৃষি কার্ড, এখানকার রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতাল, স্কুল – কলেজের উন্নয়নের কাজ ইতিমধ্যেই আমাদের পরিকল্পনায় রয়েছে। এগুলোর মধ্যে যেই কাজগুলো গুলো তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব সেই কাজগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আগামী বাজেটের পর আমাদের উন্নয়নমূলক কাজগুলোর গতি আর ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ,নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।এছাড়াও আরো উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com