1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:৪৫|
শিরোনামঃ
অটোরিকশা ব্যবস্থায় অরাজকতা: যানজট থেকে লোডশেডিং, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড জ্ঞাত আয়বহির্ভূত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন বিরুদ্ধে

ময়মনসিংহ জেলার ১৪তম উপজেলা দক্ষিণ গফরগাঁও গঠনের প্রস্তাব অনুমোদন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮১ বার পড়েছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১২১তম সভা আজ ১জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় তিনটি নতুন উপজেলা গঠন, একটি নতুন থানা স্থাপনসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদন করা হয়।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানাধীন আটটি ইউনিয়নের সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের মধ্য থেকে আটটি ইউনিয়ন, যথা: মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব- এর সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। ফলে ময়মনসিংহ জেলার বিদ্যমান ১৩টি উপজেলার সাথে ১৪তম উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দক্ষিণ গফরগাঁও।

এখানে উল্লেখ্য গফরগাঁও উপজেলা বিগত আওয়ামী লীগ সরকার আমলে মরহুম ক্যাপ্টেন অবঃ গিয়াস উদ্দিন সাবেক এমপি প্রচেষ্ঠায় পাগলা থানা নামে একটি থানা করা হয়েছিল। বর্তমান সাংসদ সংসদ নির্বাচন সময়ে নির্বাচনী অঙ্গীকার করেছিলেন পাগলা কে উপজেলা উন্নীত করা হবে। বর্তমান সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু এমপি একান্ত প্রচেষ্টায় বর্তমান সরকারের সিদ্ধান্ত মোতাবেক দক্ষিণ গফরগাঁও উপজেলা নামে নতুন আরো একটি উপজেলা অনুমোদন করা হয়।
নিকার এর ১২১তম সভায় ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের প্রস্তাব ছাড়াও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে দশটি ইউনিয়নের সমন্বয়ে ‘বাঙ্গরা’ নামক নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। ফলে বিদ্যমান ৫০০টি উপজেলার সাথে এ তিনটি উপজেলা যুক্ত হয়ে দেশে উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫০৩টি।

এছাড়াও চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাকে বিভক্ত করে একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে ‘হালদা থানা’ স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। ফলে বিদ্যমান ৬৩৯টি থানার সাথে এটি যুক্ত হয়ে মোট থানা হবে ৬৪০টি।

এছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ জেলার ও গাজীপুর জেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্তপূর্বক ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। আর সর্বশেষ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com