1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৩১|
শিরোনামঃ
ডিএসসিসিতে তিন পদে থাকা মনোয়ার হোসেনের বদলি, প্রশাসনিক ভারসাম্য নিয়ে প্রশ্ন নেছারাবাদের অপু হত্যা মামলায় প্রধান আসামি রুম্মানের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ৪ ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি। জীবনের শেষ প্রান্তে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রবীণ শিক্ষক দম্পতি, পাশে দাঁড়ানোর আহ্বান সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি শিক্ষা প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তা তাজুল ইসলামকে ঘিরে পদোন্নতি, ঠিকাদারি ও সম্পদ অর্জনের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!

কিশোরগঞ্জের গর্ব, কৃতি সন্তান ইয়াসিন আরাফাত হিমেল

মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়েছেন

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আরজত আতরজান উচ্চ বিদ্যালয় মাঠ থেকেই শুরু হয়েছিল ইয়াসিন আরাফাত হিমেলের হকির স্বপ্নের যাত্রা। সেই মাঠেই রিপেল ভাই ও আবদুল্লাহ স্যারের হাত ধরে হকিতে তাঁর হাতেখড়ি।

ছোট্ট মাঠে দেখা সেই স্বপ্নকে বুকে ধারণ করেই একদিন সুযোগ পান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তি হওয়ার। বিকেএসপিতে কঠোর অনুশীলন, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও পরিণত খেলোয়াড় হিসেবে গড়ে তোলেন তিনি। নিজের যোগ্যতা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী হকি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

হিমেলের স্বপ্ন সম্পর্কে তিনি বলেন,

“হকি ঢাকা ইউনাইটেড যেমন আমার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক তেমনই বাংলাদেশ সেনাবাহিনী হকি দলকেও সামনের খেলাগুলোতে চ্যাম্পিয়ন করতে চাই। এই স্বপ্ন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

এবার তাঁর নেতৃত্বে নতুন সাফল্যের গল্প লিখল হকি ঢাকা ইউনাইটেড।

হকি প্রথম বিভাগ লিগ-২০২৬-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হকি ঢাকা ইউনাইটেড। এই অসাধারণ সাফল্যের মধ্য দিয়ে দলটি প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলের এই ঐতিহাসিক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিশোরগঞ্জের কৃতি সন্তান ইয়াসিন আরাফাত হিমেল।

একসময় যে মাঠে তাঁর হকির পথচলা শুরু হয়েছিল, সেই পথ ধরেই আজ তিনি জাতীয় পর্যায়ে নিজের প্রতিভা ও নেতৃত্বের স্বাক্ষর রাখছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং কিশোরগঞ্জের ক্রীড়াঙ্গনের জন্যও এক গর্ব ও অনুপ্রেরণার অধ্যায়।

কিশোরগঞ্জের মাটি থেকে উঠে এসে দেশের হকিতে নেতৃত্ব দিচ্ছেন হিমেল। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের তরুণ খেলোয়াড়দের স্বপ্ন দেখতে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

শুভেচ্ছা ও অভিনন্দন অধিনায়ক ইয়াসিন আরাফাত হিমেলকে। তাঁর সাফল্যের এই অগ্রযাত্রা আরও দীর্ঘ হোক। দেশের ক্রীড়াঙ্গনে বয়ে আনুক নতুন নতুন সম্মান ও গৌরব।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com