1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৩০|
শিরোনামঃ
ডিএসসিসিতে তিন পদে থাকা মনোয়ার হোসেনের বদলি, প্রশাসনিক ভারসাম্য নিয়ে প্রশ্ন নেছারাবাদের অপু হত্যা মামলায় প্রধান আসামি রুম্মানের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ৪ ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি। জীবনের শেষ প্রান্তে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রবীণ শিক্ষক দম্পতি, পাশে দাঁড়ানোর আহ্বান সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি শিক্ষা প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তা তাজুল ইসলামকে ঘিরে পদোন্নতি, ঠিকাদারি ও সম্পদ অর্জনের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!

বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯৪ বার পড়েছেন

বরিশালের বানারীপাড়া উপজেলার ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপসচিব পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্তের আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা মো. হারুন সিকদার।

গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগটি জমা দেন তিনি।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, হারুন সিকদার তাঁর মৃত মায়ের ওয়ারিশ সনদ ও মৃত্যু সনদ প্রদানের বিষয়ে গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবি ও অনিয়মের অভিযোগ দায়ের করেন। অভিযোগে ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ এবং প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ কর্মকারের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, সনদ প্রদানের ক্ষেত্রে তাঁর কাছ থেকে এক লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি হয়রানির শিকার হচ্ছেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হলেও তদন্তের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তদের সঙ্গে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত পর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় স্থানীয় পর্যায়ে তদন্ত হলে প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁকে বিভিন্নভাবে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন হারুন সিকদার। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন।

অভিযোগপত্রে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ তুলে ধরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

হারুন সিকদার তাঁর আবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসকের কার্যালয় অথবা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপসচিব পদমর্যাদার একজন নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে তদন্ত কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তদন্ত চলাকালে তাঁর ও পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com