1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:১৭|
শিরোনামঃ
নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ অটোরিকশা ব্যবস্থায় অরাজকতা: যানজট থেকে লোডশেডিং, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী

স্বৈরাচার সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন ৩ কোটি টাকায় ফায়ার সার্ভিসে পদ বাগালেন

মোঃ সজিব তালুকদার
  • প্রকাশিত সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৪৯ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট শাখায় কর্মরত উপসচিব আলাউদ্দিন আলীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক সূত্রের দাবি, তিনি অতীতে প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মে জড়িত ছিলেন।

অভিযোগ রয়েছে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি ফায়ার সার্ভিসে নিয়োগ কমিটির প্রতিনিধি পদ বাগিয়ে নেন এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়েও প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ পদে আসীন হন। সে সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন ফরহাদ হোসেন। এই আলাউদ্দিন ছিলেন প্রতিমন্ত্রীর আস্থাভাজন তাছাড়া তৎকালীন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের আত্নীয় এই কর্মকর্তা। সেসময় তিনি পেয়ে বসেছেন “আলাদীনের চেরাগ” সেই চেরাগ জ্বালিয়ে নতুন করে পদ দখলের জন্য উঠেপরে লেগেছেন।

সূত্রগুলো জানায়, ওই সময় প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে প্রশাসনিক অঙ্গনে আলাউদ্দিন আলীর ব্যাপক পরিচিতি ছিল। পরবর্তীতেও সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

সূত্রের দাবি, প্রতিমন্ত্রীর সুপারিশে তিনি ফায়ার সার্ভিসের নিয়োগ কার্যক্রমে তিনবার প্রতিনিধির দায়িত্ব পান। এসব নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ৮ কোটি টাকা অবৈধভাবে উত্তোলনের অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক সময়ে আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে প্রায় ৩ কোটি টাকার বিনিময়ে ফায়ার সার্ভিসে পরিচালক পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

একই সঙ্গে অভিযোগ রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১১/০৩/২০২৬ তারিখে স্মারক নং- ৪৪.০০.০০০০.০৫২.৪৬.০০১.২১(অংশ)-১০০ আলোকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে রাজস্ব খাতে তিনটি ক্যাটাগরিতে ১১৪ জনের নিয়োগ ছাড়পত্র প্রদান করেন। এই নিয়োগ প্রক্রিয়া থেকে অবৈধভাবে প্রায় দশ কোটি টাকার বাণিজ্য করার উদ্দেশ্যে, তিনি এই পদ বাগিয়ে নেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ফায়ার সার্ভিসের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা হচ্ছে এমনটাই দাবী ফায়ার সার্ভিস সংশ্লিষ্টদের।

 

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে উপসচিব আলাউদ্দিন আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করছেন, এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত জরুরি। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত, অন্যথায় প্রশাসনের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। ফুলেফেঁপে তৈরী হবে নতুন নতুন “আলাদীনের চেরাগ” এসব চেরাগ জ্বলতে থাকলে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা ভঙ্গুর হয়ে পড়বে।

আলাউদ্দিন আলীর অনিয়ম দুর্নীতি ও অবৈধ অর্থ সম্পদের আরো তথ্য নিয়ে আসছে দ্বিতীয় পর্ব ভিডিও নিউজ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com