কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারেফ হোসেনের বিরুদ্ধে পাসপোর্ট করতে আসা আবেদনকারীদের হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, পাসপোর্ট আবেদনপত্র জমা দিতে গেলে তিনি বিভিন্ন ধরনের ভুল-ত্রুটি দেখিয়ে আবেদনকারীদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আবেদনপত্রে নানা ধরনের সমস্যা রয়েছে বলে জানিয়ে অতিরিক্ত কাগজপত্র সংযুক্ত করে পরে আসতে বলা হয়। এতে আবেদনকারীদের সময়, অর্থ ও ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আরও অভিযোগ রয়েছে, এভাবে প্রতিদিন বহু আবেদনকারীর কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করা হচ্ছে। এতে সাধারণ সেবা নিতে আসা মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগকারীরা জানান।
ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মচারী বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত উচ্চমান সহকারী মোহাম্মদ মোশারফ হোসেন বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দিল ফোন রিসিভ করেননি।