1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৫:৪৩|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

মাদক বিরোধী বিশেষ অভিযানে বিমানবন্দর থানা এলাকা হতে ৮০৩ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১

বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্
  • প্রকাশিত সময় বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পড়েছেন

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ০৩ আগস্ট ২০২৬ তারিখ রাত্র অনুমান ২৩.২০ ঘটিকায় র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অজ্ঞাতনামা একজন মাদক ব্যবসায়ী ঢাকার বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেল স্টেশনের উত্তর পাশে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি সঙ্গীয় অফিসার ফোর্স এবং টহল টিমসহ ঘটনার সত্যতা যাচাইয়ের নিমিত্তে ০৩/০৮/২০২৬ তারিখ রাত্র অনুমান ২৩.৪৫ ঘটিকায় ডিএমপি ঢাকার বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেল স্টেশনের উত্তর পাশে পুরাতন এনা বাস কাউন্টারের সামনের পাকা রাস্তার উপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি দেখতে পেয়ে অজ্ঞাতনামা একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম মোঃ হাসান ওমর আব্বাস (৩৭),সাং-বৈরাতী গুয়াগ্রাম প্রধান পাড়া, পোঃ-পাঁচপীর, থানা-বোদা, জেলা-পঞ্চগড়‘ বলিয়া জানায় এবং তার নিকট অবৈধ মাদকদ্রব্য ইয়াবা আছে বলে স্বীকার করে। তখন আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে ০৫ টি নীল রংয়ের প্যাকেটে ৮০৩ পিস মাদকদ্রব্য ইয়াবা এবং মাদক ব্যবসায় যোগাযোগের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com