1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৪২|
শিরোনামঃ
নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ অটোরিকশা ব্যবস্থায় অরাজকতা: যানজট থেকে লোডশেডিং, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে বছরের ১ম দিনে বই বিতরণ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩৬৯ বার পড়েছেন

ময়মনসিংহের প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে সারাদেশের না আজ বৃহস্পতিবার ১জানুয়ারি ২০২৬ ই পাঠ্যবই বিতরণ করা হয়েছে। রাষ্ট্রীয় শোকের মধ্যে এবছর বই উৎসব পালন ব্যতীত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে নিজ পাঠ্যক্রম অনুযায়ী বই সংগ্রহ করে।

ময়মনসিংহ জিলাস্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভ. ল্যাবরেটরি হাই স্কুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে পাঠ্যবই বিতরণকালে অভিভাবকগণের সক্রিয় উপস্থিতি পরিলক্ষিত হয়। সার্বিক বিতরণ পরিস্থিতি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করেন।

ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এদিন সকালে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করতে পেরে নিজ উচ্ছ্বাস প্রকাশ করেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ করতে এবং একজন সুযোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে উপদেশ প্রদান করেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর তথ্য অনুযায়ী, নতুন শিক্ষাবর্ষে সারাদেশে বিনামূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে মোট পাঠ্যবইয়ের সংখ্যা ৮ কোটি ৫৯ লাখের বেশি। এর মধ্যে শতভাগই সরবরাহ করা হয়েছে। ফলে প্রাথমিকের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতেই সব বই পাচ্ছে। মাধ্যমিক পর্যায়ে কিছু বইয়ের সংকট থাকলেও এনসিটিবি সূত্রে জানা যায়, জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com