1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:২৬|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

মযমনসিংহে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১২ বার পড়েছেন

ময়মনসিংহে সকাল ০৭:৩০টা থেকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সারা দেশের ন্যায় ভোটগ্রহণ চলছে। ময়মনসিংহ সদরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, কাশর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কাঁচিঝুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল, নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ মহিলা (ডিগ্রী) কলেজসহ একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি ও ভোট প্রদানের হার বাড়তে দেখা গেছে। সবার মধ্যে এক ধরনের উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সবাই সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষমান। সকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান সদরের কাঁচিঝুলিতে অবস্থিত ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল পরিদর্শন করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ভোটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য একটি সমন্বিত ও শক্তিশালী ‘ফোর্স ডেপ্লয়মেন্ট প্ল্যান’ বা বাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী জেলার প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্যদের স্থায়ীভাবে মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব এর টহল দল সার্বক্ষণিক মাঠে নিয়োজিত রয়েছে। অধিকতর স্পর্শকাতর কেন্দ্রগুলো চিহ্নিতপূর্বক সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ প্রতিটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এমতাবস্থায় নির্বাচনি আচরণবিধি যথাবিহিত অনুসরণ এবং ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনে প্রভাব বিস্তার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্পন্নকরণে বদ্ধপরিকর। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভোটগ্রহণ ৭.৩০ টায় শুরু হয়েছে, চলবে বিকাল ০৪:৩০টা পর্যন্ত।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com