1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৩১|
শিরোনামঃ
ডিএসসিসিতে তিন পদে থাকা মনোয়ার হোসেনের বদলি, প্রশাসনিক ভারসাম্য নিয়ে প্রশ্ন নেছারাবাদের অপু হত্যা মামলায় প্রধান আসামি রুম্মানের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ৪ ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি। জীবনের শেষ প্রান্তে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রবীণ শিক্ষক দম্পতি, পাশে দাঁড়ানোর আহ্বান সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি শিক্ষা প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তা তাজুল ইসলামকে ঘিরে পদোন্নতি, ঠিকাদারি ও সম্পদ অর্জনের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!

বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবলে ময়মনসিংহ জেলা সেরা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩৭ বার পড়েছেন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ প্রতিযোগিতায় ময়মনসিংহ জেলার খেলোয়াড়রা সেরা হয়েছেন। জামালপুর জেলার বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের খেলোয়াড়দের বিপরীতে ৪-১গোলে বিজয়ী হন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড়রা।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ২৪ডিসেম্বর বুধবার বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিনসহ অন্যান্য ক্রীড়া সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, বিজয়ী ও হেরে যাওয়া, দুটি দলই আমার। দুটি দলই শুরু থেকেই চমৎকার খেলেছে। দর্শকদেরকে একটি উপভোগ্য খেলা উপহার দিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত খেলোয়াড়রা খুবই প্রতিযোগিতাপূর্ণ খেলা খেলেছেন। এরপরও যেকোনো একটা দল জয় লাভ করবে, সেটাই স্বাভাবিক। আমি উভয় দলকেই অভিনন্দন জানাচ্ছি।

সভাপতি বক্তৃতায় বলেন, ফুটবল দলবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে খেলতে হয়। এককভাবে খেলার বিষয় নয়। ভালো খেললেও এককভাবে জেতার সম্ভাবনা থাকে না। সকল খেলোয়াড়ের সহযোগিতায় গোল দিতে হয়। আমি আজকের খেলায় সেরকম প্রতিফলনটি দেখেছি। উভয় দলের জন্য ভবিষ্যত শুভকামনা। যারা আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলেন সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাগণ, অংশগ্রহণকারী কলেজের প্রতিনিধিগণ, খেলোয়াড়বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com