1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৫|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪০৭ বার পড়েছেন

বাংলা নববর্ষ, ১৪৩৩-কে সাদরে বরণ করে নিতে ময়মনসিংহ অঞ্চলের সকল জাতিগোষ্ঠী, ধর্ম-বর্ণ, সকল বয়সি নাগরিকদের অংশগ্রহণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ পহেলা বৈশাখ (১৪ এপ্রিল, মঙ্গলবার) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ-২ পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে নানা রঙের ভাস্কর্যসহ এক বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ ময়মনসিংহ জেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চ-২ এ পহেলা বৈশাখকে সাদরে বরণ করে নিতে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় নববর্ষকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বলেন, অনেক বছর পর আজ আমরা মন খুলে, প্রাণ খুলে নববর্ষের দিনটিকে পালন করতে পারছি। তিনি ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ, বৃহত্তর ময়মনসিংহসহ সকল দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। দেশিয় ভাষা, সংস্কৃতিকে সামনে রেখে, বিজাতীয় সংস্কৃতির কুপ্রভাবকে পাশ কাটিয়ে সকলের সহযোগিতায় দেশকে এগিয়ে নিতে সরকার সচেষ্ট বলে তিনি জানান।

শুভেচ্ছা বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ বিভিন্ন জাতিগোষ্ঠীর দেশ। বিভেদ ভুলে, সবার আগে বাংলাদেশকে সামনে রেখে, পালাগান যাত্রাগান, বৈশাখী মেলা, হালখাতা, দেশিয় সংস্কৃতির পরিচয়কে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। দিনশেষে আমরা সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশের জন্যই কাজ করি। সম্মিলিতভাবেই দেশকে এগিয়ে নেব, সবার এই অঙ্গীকারই হোক।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক বলেন, এই দিনে সবাই এক হয়ে, নতুন অঙ্গীকার নিয়ে, অতীতের সব ব্যর্থতা ভুলে, ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিতে হবে। ময়মনসিংহ জেলা প্রশাসক জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ হাজার বছরের ঐতিহ্য। নতুন প্রজন্মকেও বাংলা সংস্কৃতির পরিচয়কে ধারণ করতে তিনি আহ্বান জানান। এছাড়া, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

সংক্ষিপ্ত আলোচনায় শুভেচ্ছা জ্ঞাপনের পর ময়মনসিংহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিক্ষার্থী, শিল্পীদের অংশগ্রহণে নাচ, গানসহ মনোজ্ঞ ও উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা সংস্কৃতিকে সামনে রেখে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক আয়োজন সকল শ্রেণী-পেশা, জাতিগোষ্ঠীর ময়মনসিংহবাসী উপভোগ করে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com