1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪৬|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

নবাবগঞ্জের দৌলতপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৫

আবু কালাম আজাদ, জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৮৭ বার পড়েছেন

আবু কালাম আজাদ, জেলা প্রতিনিধি:

ঢাকার নবাবগঞ্জের দৌলতপুর মাশাইলের ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হয়ে গেলে গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম প্রতীক, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।২০২৫ ইং (১৪ নবেম্বর)রোজ শুক্রবার বিকালে দৌলতপুর দেশী প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসী এর আয়োজন করেন।

বর্ণিল এমন আয়োজন দেখতে ধলেশ্বরী নদীর দুই পাড়ে ভিড় করেন নৌকা বাইচ প্রেমিরা। নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের একাধিক নৌকা এতে অংশগ্রহণ করেন। নৌকাবাইচের সঙ্গে গ্রামীণ মেলার আয়োজনও ছিল। মেলায় হাওয়াই মিঠা, মাটির তৈরি পুতুল, খেলনার দোকান, পিঠা-পুলির পসরা বসে।

বাইচ শেষে অংশগ্রহণবারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ। এসময় তিনি বলেন, নৌকা বাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধুমাত্র এক
টি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়, সংস্কৃতি ও মানুষের সামাজিক সম্প্রীতির প্রতীক। নৌকা বাইচ বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আত্মার সঙ্গে সম্পর্কিত এক অবিচ্ছেদ্য উৎসব। এই আয়োজন নতুন প্রজন্মকে বাংলার শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নৌকা বাইচের উদ্বোধন করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন খান, সভাপতি :ডা.আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি, নবাবগঞ্জ উপজেল
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দীন ইসলাম, সহ সভাপতি রশিদ মেম্বার, যুবদল নেতা মানোয়ার হোসেন,
সহ সভাপতি নবাবগঞ্জ উপজেলা বি.এন.পি.
মো:শাহীন খান, এরশাদ উল্লাহ,
প্রবাসী সাজ্জাদ শরীফ ও জামিল শেখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আয়োজনে:দৌলতপুর এলাকাবাসী

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com