1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪৬|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে কেরানীগঞ্জে বিএনপির সমাবেশ ও অবস্থান কর্মসূচি

আবু কালাম আজাদ, কেরানীগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪৫ বার পড়েছেন

আবু কালাম আজাদ, কেরানীগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অরাজকতার প্রতিবাদে ঢাকা কেরানীগঞ্জ বিএনপির অবস্থান কর্মসূচি উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ কদমতলী চত্বরে ও লায়ন শপিং সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অর্পনা রায়, তিনি বলেন, “আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের মানবতার শত্রু ও গণহত্যাকারী শেখ হাসিনার একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হবে। সেই রায়কে ঘিরে আমরা লক্ষ্য করছি, দেশের বিভিন্ন স্থানে তার অনুসারীরা নৈরাজ্য সৃষ্টি করছে। আগুন সন্ত্রাস, বোমা হামলা ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে।”

সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল “আসাদুল জামান রাসা”, বলেন আমরা নৈরাজ্য সৃষ্টিকারীদের দেশে এক মুহূর্তের জন্যও স্থান দিতে চাই না। যতই বিশৃঙ্খলা সৃষ্টি হোক, খুনি শেখ হাসিনার শাস্তি আইন ও আদালতের মাধ্যমেই নিশ্চিত হবে ইনশাআল্লাহ।” তিনি আশা প্রকাশ করেন, এই রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও নিপীড়িত সকল মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

কেরানীগঞ্জ দঃ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক “”কামাল হোসেন, তিনি আরও বলেন, “এই রায় বাংলাদেশের ইতিহাসে ন্যায়ের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে আর কোনো দল স্বৈরাচারী হওয়ার দুঃসাহস দেখাতে পারবে না।”

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ বিএনপির নেতা কর্মী ও নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com