1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:২৭|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ময়মনসিংহে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৩৮৯ বার পড়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। জেলা প্রশাসক, ময়মনসিংহ ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী কাল বুধবার ২১ জানুয়ারি ২০২৬ রিটার্নিং অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু করে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের (সংসদীয় আসন নং ১৪৬ থেকে ১৫৬ নং পর্যন্ত) প্রতীক বরাদ্দ নির্বাচনী এলাকার নম্বর ও নামের ক্রমানুসারে অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দ ১৪৬- ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) দিয়ে শুরু হবে সকাল ১০:০০ ঘটিকায় এবং ক্রমানুসারে ১৫৬- ময়মনসিংহ-১১ (ভালুকা) দিয়ে শেষ হবে বিকাল ০৪:০০ ঘটিকায়। এতে সংশ্লিষ্ট সকল প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী অথবা উপযুক্ত প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অনুরোধ করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com