1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:০১|
শিরোনামঃ
ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ অটোরিকশা ব্যবস্থায় অরাজকতা: যানজট থেকে লোডশেডিং, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড

ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

সজিব তালুকদার
  • প্রকাশিত সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়েছেন

ডলার প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎকারী চক্রের মূল হোতা আদিব ফয়েজ (পিতা- ফয়েজ আহম্মদ, ঠিকানা- ৬৭১/৭/এ, সিপাহি বাগ, খিলগাঁও, ঢাকা)-কে আজ ০৮/০৯/২০২৫ খ্রি. তারিখ রাত ০০:৫০ ঘটিকায় রাজধানীর সিপাহি বাগস্থ ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি টিম।
তদন্তে জানা যায়, আদিব ফয়েজ দেশে অবস্থান করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে অভিনব কৌশলে ডলার হাতিয়ে নিত। এছাড়া দেশের ভেতরেও বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এই ঘটনায় রমনা থানায় মামলা (মামলা নং-১১, তারিখ- ০৮/০৯/২০২৫ খ্রি., ধারা- ৪০৬/৪২০ দণ্ডবিধি) রুজু হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ এবং তদন্তাধীন অবস্থায় মূল আসামি আদিব ফয়েজকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার ০৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে। প্রতারণা চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com