1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:২৬|
শিরোনামঃ
নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ অটোরিকশা ব্যবস্থায় অরাজকতা: যানজট থেকে লোডশেডিং, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়েছেন

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত পরামর্শক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ইউএনডিপি এর আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মোঃ গোলাম মোস্তফা। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম সভায় সভাপতিত্ব করেন।

বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ। দেশের মানুষ প্রায়শই অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে দুর্যোগঝুঁকি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন গুরুত্বপূর্ণ। তার এই ধারাবাহিকতায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০২৬-২০৩০ প্রণয়নে পরামর্শ ও করণীয় বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম, চলাকালীন এবং পরবর্তীতে কি কি কার্যকর পদক্ষেপ নেয়া যেতে পারে সে বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।

প্রধান অতিথি বলেন, আমরা দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই ধরনের কর্মশালা ও সভার আয়োজন করছি। যাতে করে আমরা অঞ্চলভিত্তিক দুর্যোগের ধারণা এবং দুর্যোগে আগাম,চলাকালীন ও পরবর্তীতে করণীয় সম্পর্কে ধারণা পেতে পারি। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ও ত্রাণ মন্ত্রণালয় সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সংগঠন থেকে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ে তথ্য ও উপাত্ত নেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমরা আমাদের কাজটি আরো সঠিকভাবে করতে পারি।

সভার সভাপতি বলেন, আমরা এই কর্মশালার মাধ্যমে দুর্যোগ চলাকালীন ও পরবর্তীতে করণীয় বিভিন্ন দিকনির্দেশনা ও ধারণা অর্জন করতে সক্ষম হয়েছে। বিশেষ করে জেলা দুর্যোগ কমিটির সদস্যবৃন্দ যারা উপস্থিত রয়েছেন তারা এ বিষয়ে অনেক দিকনির্দেশনা ও ধারণা পেতে সক্ষম হয়েছেন। যা আপনাদের দুর্যোগ চলাকালীন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জেলা দুর্যোগ কমিটির সদস্যবৃন্দ , এনজিও কর্মীসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com