1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৭|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাই জনতার হাতে আটক তিনজন

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮৮ বার পড়েছেন

চট্টগ্রামের আনোয়ারায় অটোরিকশা চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ১১ নম্বর জুঁইদন্ডী ইউনিয়নের গোদারপাড় এলাকায় ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, মো. সেলিম (৩০), মো. হৃদয় (২৮) ও মো. সাজ্জাদ (২৫)। আটক ব্যক্তিরা সবাই আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী অটোরিকশা চালক হলেন, বারশত ২ নম্বর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদ্রাসা এলাকার মনির আহমদের ছেলে মো. ইলিয়াছ।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, অটোরিকশা চালক মো. ইলিয়াস (৩০) বটতলী এলাকা থেকে গোদারপাড় এলাকায় পৌঁছালে যাত্রীবেশী তিন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এ সময় ছুরিকাঘাত করে তার কাছ থেকে অটোরিকশাটিসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

আহত অবস্থায় ইলিয়াস চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে।

পরে স্থানীয়দের সহযোগিতায় একটি সিএনজি অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের প্রায় ৭কিলোমিটার ধাওয়া করা হয়। জুইদন্ডী হয়ে রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে পৌঁছালে জনতা তিনজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় বলে জানায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী নাঈম বলেন, সরেঙ্গা গ্রামে এসে অটোরিকশাটি গর্তে আটকে উল্টে যায়। পেছনে ধাওয়া করে আসা মোটরসাইকেল ও সিএনজিতে থাকা লোকেরা জানায় অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তাদের ৪জনের মধ্যে ৩জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। অন্যজন পালিয়ে গেছে।

অন্য আরেক প্রত্যক্ষদর্শী হাসান বলেন, ‘তাদের ধরে আমরা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছি। একজন পালিয়ে গেছে। এরা আগেও এমন কর্মকাণ্ডে লিপ্ত বলে স্বীকার করেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশ এসে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com