1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:০৬|
শিরোনামঃ
নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ অটোরিকশা ব্যবস্থায় অরাজকতা: যানজট থেকে লোডশেডিং, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী

কেরানীগঞ্জে ব্লাড ডোনার্স সোসাইটি বাংলাদেশের ১৭তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৩২ বার পড়েছেন

কেরানীগঞ্জ (ঢাকা), ৩০ জানুয়ারি ২০২৬:

ব্লাড ডোনার্স সোসাইটি বাংলাদেশ পরিবারের উদ্যোগে ও সততা মানবিক ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়নের কালিন্দী খেলার মাঠ সংলগ্ন সততা মডার্ন একাডেমি স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প আয়োজন করা হয়।

সকাল থেকেই মেডিক্যাল ক্যাম্পে সেবাগ্রহণকারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিশু, কিশোর-কিশোরীসহ নানা বয়সী নারী-পুরুষ এ সেবা গ্রহণ করেন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স সোসাইটি বাংলাদেশের সভাপতি ইসমাইল হোসেন তারিফ, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, সহ অর্থ সম্পাদক আহসান হাবিব তানজিল, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সাদি, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মো: ফজর আলী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তামান্না আক্তার, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাহিরা ইসলাম, আইটি এন্ড মিডিয়া সম্পাদক আবু সাঈদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: জামাল।

এছাড়াও কার্যক্রমে সহযোগিতা করেন সংগঠনের কার্যকারি সদস্য মো: মোরসালিন, মো: আলামিন ও জান্নাত।

ব্লাড ডোনার্স সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ জানান, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জানান – স্থানীয়রা জানান, এমন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প এলাকায় খুবই প্রয়োজনীয়। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, নারী ও বয়স্করা সহজেই প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাচ্ছেন। তারা ব্লাড ডোনার্স সোসাইটি বাংলাদেশকে এ ধরনের মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com