1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৫:৪৩|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার – ৫

মোঃ সজিব তালুকদার
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পড়েছেন

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।

সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকার জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ইরতা কাশিমপুর এলাকার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার মো. আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর উপজেলার বাইচাইল এলাকার মো. সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পক্ষিউরা এলাকার মো. মান্নান (৪২) এবং মানিকগঞ্জ পৌরসভার মনোরা এলাকার মো. এজাজ (৪০)।

ঢাকা জেলা ডিবি দক্ষিণের অভিযানে আব্দুল আওয়াল ঝন্টুর কাছ থেকে ২৫০ পিস, আমির হোসেন রনির কাছ থেকে ১০০ পিস, সেলিম ভান্ডারীর কাছ থেকে ১০০ পিস, মো. মান্নানের কাছ থেকে ২০০ পিস এবং মো. এজাজের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ৭০০ পিস ইয়াবা।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র দাস ও এসআই (নিরস্ত্র) মো. তানভীর হোসেন ভূইয়াসহ ডিবির একটি দল অংশ নেয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নম্বর ৩৪, তারিখ ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com