1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১০:২১|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

বন্দরটিলায় অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ…..

নিজস্ব প্রতিবেদক:২৩ ফেব্রুয়ারি(চট্টগ্রাম)
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭৭ বার পড়েছেন

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড বন্দরটিলা এলাকায় অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে একান্তই নিঃস্ব অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের প্রতি ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

২৩ ফেব্রুয়ারি, সোমবার বাদে আছর সংগঠনের
সভাপতি আবদুস সবুর আশেকীর সভাপতিত্বে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মুজিবুল হক বকুল, এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ বাহাদুর শাহ।
এতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,
সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আব্বাস ইসলাম
,প্রচার সম্পাদক শাহিন খান ,সহকারী প্রচার সম্পাদক সাব্বির ইসলাম ,অফিস সম্পাদক আবু আক্কাস
,সহকারী অফিস সম্পাদক আবু রায়হান, জরুরী সম্পাদক আব্দুল্লাহ মহিন,সহকারী জরুরী সম্পাদক মোঃ মেহেদী হাসান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরণে অত্র এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে এই অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের সহায়তা প্রদান করা হয়েছে।
সংগঠনের এই কর্মসূচি বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে চলমান রয়েছে বলে সভাপতি মোঃ আবদুস সবুর আশেকী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com