1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:২৬|
শিরোনামঃ
মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ তবুও ধীর গতিতে চলছে বৈদ্যুতিক কুটি অপসারণের কাজ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট ও ফ্যাসিস্ট স্বরাষ্ট্র সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা সহ ঘনিষ্ঠ সহযোগীরা এখনো বহাল তবিয়তে।  রায়েরবাগ এভারগ্রিন হাসপাতালে ডাক্তার সায়েম–এর সিন্ডিকেটে অবৈধ এমআর: চার মাসের অন্তঃসত্ত্বা শারমিনের অনাগত সন্তানের মৃত্যু হালুয়াঘাটে সাবেক উপজেলা চেয়ারম্যান আজগর এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত সৈয়দকাঠীর চেয়ারম্যান আনোয়ার মৃধা ভূয়া ওয়ারিশ ও সনদ বানিজ্য ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক

পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার।

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্রগ্রাম জেলা প্রতিনিধঃ
  • প্রকাশিত সময় সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০০ বার পড়েছেন

চট্টগ্রামের পটিয়ার আলোচিত মোহাম্মদ সোহেল (৩৭) হত্যা

মামলার প্রধান আসামি মোহাম্মদ কায়েস (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে নগরীর বাকলিয়া কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো: আশরাফুজ্জামান। গ্রেফতার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা মামলার একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সুএে জানা যায়, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেল ২০২২ সালের ২২ এপ্রিল খুন হন। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ে করেন। ঘটনার পর মোহাম্মদ কায়েস গ্রেফতার হলেও পরবর্তীতে সে জামিনে বের হয়।
মামলার বাদী আবুল কাসেম জানান, তার ছোট ভাইকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় ওযারেন্ট ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযন চালিয়ে গ্রেফতার করেছে। যেহেতু মামলা পটিয়া থানায় সে কারণে আসামিকে পটিয়া থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com