1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৪|
শিরোনামঃ
ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত ডিএসসিসিতে ‘একক আধিপত্য’ বিতর্কে মনোয়ার হোসেন: একসঙ্গে তিন পদে দায়িত্ব, ঘিরে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং—মুগদায় অপরাধচক্রের দৌরাত্ম্যের অভিযোগ সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরণ সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৪৪ বার পড়েছেন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা আজ ২৫ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
​গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত ‘মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।
​নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, আনসার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
​মহড়া চলাকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকে গণভোটের প্রচারণার পাশাপাশি সকল প্রার্থী ও ভোটারদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানানো হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com