1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:১১|
শিরোনামঃ
নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ময়মনসিংহে ডিবি ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের গ্রেফতার ০৮ অটোরিকশা ব্যবস্থায় অরাজকতা: যানজট থেকে লোডশেডিং, কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ শত কোটি টাকার দুর্নীতির! বরপুত্র আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের অন্যতম মহা নায়ক বতর্মানে (সওজ)র প্রধান প্রকৌশলী

ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৪১০ বার পড়েছেন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা – কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে ৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়। ১৭ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী,এনডিসি এর সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক,বিশেষ অতিথি ময়মনসিংহ ডিআইজি মোহাম্মদ আাতাউল কিবরিয়া।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড.মুহাম্মদ মফিজুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।
অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার জেলা প্রশাসকগন এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক, এসিল্যান্ড,সহকারী কমিশনারবৃন্দ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আনন্দ মূখর পরিবেশে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন শেষে প্রধান অতিথি সিনিয়র সচিব মোঃ এহছানুল হক তার বক্তব্যের শুরুতেই খেলায় অংশগ্রহণকারী সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি বলেন শরীর গঠনে খেলাধূলার কোন বিকল্প নেই,টিভি ও মোবাইলে আসক্তি কমাতে হবে।ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমেই সম্প্রতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসকদের উদ্দেশ্য করে বলেন সকল জেলায় শিক্ষার্থীদের জন্য খেলাধূলা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী বলেন খেলাধুলার মাধ্যমেই আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে উঠে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা ও জিলা স্কুলের সহকারী শিক্ষক মুর্তজা আলী। সুশৃঙ্খল ভাবে খেলা সম্পন্ন করার জন্য জেলা ক্রীড়া অফিসার আল আমিন সর্বক্ষণ খেলোয়াড়দের সাথে মাঠেই ছিলেন।

জাতীয় ও অন্যান্য পতাকা উত্তোলন ও উদ্ধোধনী পর্ব শেষে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয় এবং পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও অন্যন্য অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com