1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| ভোর ৫:৪১|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

৩৫ বোতল আমদানি নিষিদ্ধ মদসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৯১ বার পড়েছেন

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ৩৫ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ মাদককারবারি ১ জনকে গ্রেফতার করেছেন।

ময়মনসিলহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৬খ্রিঃ অনুমান ১৪৫০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরকালিবাড়ী সাকিনস্থ শম্ভুগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন ময়মনসিংহ-শেরপুরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা ক্রাউন ডিলাক্স যাত্রিবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে যাত্রিদের ব্যাগ সহ অন্যান্য মালামাল তল্লাশী করে। তল্লাশীর সময় মাদককারবারি দয়াল রায়(৪৫), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর এর হেফাজতে থাকা কাধ ব্যাগে বিদেশি মদ সহ তাকে আটক করে। ধৃত মাদককারবারিকে অধিকতর জিজ্ঞাসাবাদে বাসের যাত্রিদের মাল রাখার লকারে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে এবং দেখানো মতে ৩৫(পঁয়ত্রিশ) বোতল বিদেশী মদ এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ ৩৫ (পঁয়ত্রিশ) বোতল বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ৩,৫০,০০০/-(তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

ময়মনসিংহ কোতোয়ালী থানায় আলমতসহ ধৃতমাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com