1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১২:২০|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

পি আর এর দাবিতে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত 

সজিব তালুকদার
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ বার পড়েছেন

ভোটের সুরক্ষা নিশ্চিতে পি আর এর বিকল্প নেই : অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর।

আমাদের দেশে ভোটের কোন নিরাপত্তা নেই, দেশের জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত না হয়ে রাজনৈতিক দূর্বৃত্তায়নের এর মাধ্যমে অনেক রাজনৈতিক শক্তি এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ভোটের নামে বার বার এদেশের জনগণনের সাথে প্রতারণা করা হয়েছে, জনগণের ভোটের সুরক্ষা নিশ্চিত করার জন্য পি আর পদ্ধতির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর। তিনি ১৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডে মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণভোট জাতীয় নির্বাচনের টেস্ট ম্যাচ হতে পারে, যারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, মেনে নিতে পারছে না—তারা যুক্তি দেখাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে যদি কোনো সমস্যা হয়, তাহলে জনগণ ভোটের প্রতি আস্থা হারাবে, যার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। যারা গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করতে চায়, তাদের উদ্দেশ্য খারাপ। কারণ, গণভোটে জুলাই সনদ পাস হয়ে গেলে জাতীয় নির্বাচন ব্যবস্থায় অনেক পরিবর্তন আসবে। নতুন ব্যবস্থায় নির্বাচন হলে তারা ভোট চুরি করতে পারবে না, কেন্দ্র দখল করতে পারবে না। জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে গেলে তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে না। এজন্য তারা জুলাই সনদের আইনি ভিত্তি ঠেকাতে নানাভাবে ষড়যন্ত্র করছে।

মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com