1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১০:২১|
শিরোনামঃ
মাসোয়ারার টাকা নিরবে পেতে ভিন্ন কৌশল করে দুপুরের খাবারের ব‍্যবস্থা করে দিলেন আওয়ামী লীগের প্রেতাত্মা দুর্নীতির বরপুত্র বর্তমান বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন সৈয়দকাঠী ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সাংবাদিক সম্মেলন কালির বাজার জামিয়া কাসেমিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শনে ইউএনও ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা গণপূর্তের লটারি শুধু নামেই? আগেই ঠিক হয়ে গিয়েছিল ৪১ প্রকৌশলীর ভাগ্য! স্বৈরাচারের দোসরদের সিন্ডিকেট রাজত্ব,শত কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়,ক্ষমতার দাপট,অতিরিক্ত পরিচালক রহিমের ঢাকার নবাবগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

সারের দাবি‌তে কুড়িগ্রামে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫৬ বার পড়েছেন

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবি‌তে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের শহীদ মোড় এলাকায় ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়‌কে এ বিক্ষোভ ক‌রেন তারা। এসময় সড়‌কের দুই পাশে পাঁচ থেকে ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়ে।

স্থানীয়রা জানান, পাশের আব্দুল মান্নান ডিলার পয়েন্টে কৃষকদের সার না দিয়ে দোকানদারের কাছে বিক্রি করছেন। ফলে খোলা বাজারে ওইসব সার বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা।

এসময় মান্নানের ডিলার পয়েন্টে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা।

কৃষকদের অভিযোগ, বরাদ্দের সার কৃষকদের না দিয়ে বিক্রি করেন এলাকার ডিলার আব্দুল মান্নান। আজ (রোববার) সকাল ৭টায় সার নিতে যান কয়েকশ কৃষক। কিন্তু সার না দিয়ে টালবাহানা করেন ডিলারের লোকজন। পরে অবরুদ্ধ করে রাখা হয় কৃষি কর্মকর্তাদের।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম হ্যাপী বলেন, এ এলাকার ৮৫ ভাগ মানুষ কৃষক। এ মৌসুমে কৃষকরা সার পাচ্ছেন না। কিন্তু খোলা বাজারে বিক্রি হচ্ছে। এ কারণে কৃষকরা ক্ষোভে সড়ক অবরোধ করেছেন। আমরা চাই প্রশাসন এসে কথা বলে সমাধান করবে।

অবরুদ্ধ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদ ব‌লেন, ৮৪০ বস্তা ইউরিয়া ও ১৩৫ বস্তা ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের সার কৃষক পায় কিনা দেখতে এসে দেখি কয়েকশ কৃষক সার নিতে এসেছেন। পরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপর সহকারী কৃষি কর্মকর্তাসহ অবরুদ্ধ রয়েছি।

প‌রে সন্ধ্যা ৬টার পরে ঘটনাস্থলে আসেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ। তারা কৃষকদের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দীর্ঘ সময় কৃষকদের সঙ্গে কথা বলেন তারা। পরে তালিকা করে কৃষকদের সার দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন কৃষকরা।

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র জানান, সারের দাবিতে সড়ক অবরোধ করে কৃষকরা বিক্ষোভ করছেন এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তা‌দের চাহিদামাফিক সার সর্বরাহের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com