1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৭:০৩|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

বিটিভির মুখ্য বার্তা সম্পাদক ফরিদুজ্জামানকে ঠাকুরগাঁও উপকেন্দ্রে সংযুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১২ বার পড়েছেন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মুখ্য বার্তা সম্পাদক মুন্সী মো. ফরিদুজ্জামানকে ঠাকুরগাঁও উপকেন্দ্রে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টেলিভিশন-১ শাখা থেকে উপসচিব মো.ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সংযুক্তির বিষয়টি জানানো হয়।

ওই অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় উক্ত তারিখ থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে “Stand Released” হিসেবে গণ্য করা হবে।

এ সংযুক্তির খবরে বিটিভির অভ্যন্তরে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিভির একজন কর্মকর্তা বলেন,“তিনি বিগত সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার বদলিতে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন।”

অন্যদিকে, সরকার পরিবর্তনের পর বিটিভি হতে কর্মচ্যুত এক রিপোর্টার বলেন, একসাথে আমাদের সকল সাংবাদিকদের চাকরি হতে বাতিল করার পেছনে ফরিদুজ্জামানের হাত রয়েছে। তিনি আমাদের কে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বিএনপি জামায়াতের সাথে হাত মিলিয়ে বহাল তবিয়তেই ছিলেন। আলহামদুলিল্লাহ আমি ভীষণ খুশি হয়েছি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com