1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৩৮|
শিরোনামঃ
ডিএসসিসিতে তিন পদে থাকা মনোয়ার হোসেনের বদলি, প্রশাসনিক ভারসাম্য নিয়ে প্রশ্ন নেছারাবাদের অপু হত্যা মামলায় প্রধান আসামি রুম্মানের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ৪ ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি। জীবনের শেষ প্রান্তে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রবীণ শিক্ষক দম্পতি, পাশে দাঁড়ানোর আহ্বান সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি শিক্ষা প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তা তাজুল ইসলামকে ঘিরে পদোন্নতি, ঠিকাদারি ও সম্পদ অর্জনের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!

৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭৯ বার পড়েছেন

বরিশালের বানারীপাড়া উপজেলার ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে ওয়ারিশ সনদ ও মৃত্যু সনদ প্রদানে গড়িমসি, দায়িত্ব পালনে অনিয়ম এবং ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোঃ হারুন সিকদার।

অভিযোগকারী হারুন সিকদারের দাবি, তাঁর মা বকুলের মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি নামজারির প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদের প্রয়োজন হয়। এ জন্য তিনি ইউনিয়ন পরিষদে আবেদন করেন। আবেদনের সঙ্গে স্থানীয় (৩) তিন জন গণ্যমান্য ব্যক্তি ও গ্রাম পুলিশ ও ইউপি সদস্যের স্বাক্ষরযুক্ত প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেন। কিন্তু ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ তাঁকে এসব সনদ দিতে অপারগতা প্রকাশ করেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী হারুন সিকদার বলেন, আমার মায়ের পৈতৃক সম্পত্তি নামজারির জন্য ওয়ারিশ সনদ ও মৃত্যু সনদ অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও আমাকে সনদ দেওয়া হচ্ছে না। এতে আমি চরম ভোগান্তিতে পড়েছি।

তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে খোঁজখবর নিয়ে জানতে পারেন, তাঁর মায়ের সম্পত্তি দখলের সঙ্গে জড়িত ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহ ও প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ কর্মকারের মাধ্যমে এক লাখ টাকা দিয়েছেন বলে তিনি একাধিক সূত্রে জানতে পেরেছেন। তাঁর দাবি, এই অর্থ লেনদেনের উদ্দেশ্য ছিল তাঁকে ওয়ারিশ সনদ ও মৃত্যু সনদ প্রদান থেকে বিরত রাখা

এদিকে ইউনিয়ন পরিষদে প্রশাসকের অনিয়মিত উপস্থিতি এবং ইউপি সদস্যদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগও উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে পরিষদের একাধিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশ জানান, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইউনিয়ন পরিষদে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রশাসক উপস্থিত না থাকায় প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ কর্মকারের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভায় ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও পরিষদের কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে তাঁরা জানান।

ভুক্তভোগী হারুন সিকদার এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি ৪নং চাখার ইউনিয়ন পরিষদকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ একজন নাগরিকের প্রয়োজনীয় মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ প্রদানে কোনো ধরনের অনিয়ম, হয়রানি বা উদ্দেশ্যপ্রণোদিত বাধা দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি ঘুষ লেনদেনের অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com