1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ২:৩৭|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম জুয়েল,বাপসনিউজ
  • প্রকাশিত সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পড়েছেন

“একটি ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডাক বিশ্ব ডাক দিবসে চিঠি লিখন উৎসব -২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষের সম্মুখে পবিপ্রবি’র শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা ও বিকেল সাড়ে ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল নায়েব ইবনে রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এম আতিকুর রহমান,ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড.এম নুরুল আমীন,ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল উম্মে হাবিবা।খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।অনুষ্ঠান পরিচালনা করেন এম মতিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “এই উৎসব কেবল একটি আনুষ্ঠানিকতা নয়,বরং এটি আমাদের সংস্কৃতির শিকড় এবং ডাক বিভাগের সেই সোনালী অতীতকে স্মরণ করার এক অনন্য সুযোগ। এক সময় আমাদের আবেগ,ভালবাসা,বিরহ কিংবা সুখ-দুঃখের একমাত্র বাহক ছিল চিঠি। রানারের সেই ঘন্টার শব্দ আর ডাক পিয়নের কড়া নাড়ার আওয়াজের সাথে জড়িয়ে ছিল কোটি মানুষের প্রত্যাশা। কিন্তু ডিজিটাল প্রযুক্তির দ্রুত প্রসারে সেই আবেগ ও ঐতিহ্য আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে।আজকে এ উৎসবের মূল উদ্দেশ্য হলো ডাক বিভাগের সেই হারানো ঐতিহ্যকে পুনরায় ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মের কাছে মাঝে চিঠির গুরুত্ব তুলে ধরা।তিনি বলেন,আমাদের লক্ষ্য হওয়া উচিত ডিজিটাল প্রযুক্তির সাথে ঐতিহ্যবাহী ডাক ব্যবস্হার এক অপূর্ব সমন্বয় ঘটানো। পরে প্রধান অতিথি রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান,প্রফেসর ড.নেছার উদ্দিন আহমেদ,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, উপাচার্যের একান্ত সচিব কৃষিবিদ আরিফুর রহমান নোমান, উপাচার্য কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদসহ ডাক বিভাগের পটুয়াখালী ও দুমকি উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com