1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ২:৩৭|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১

কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়েছেন

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার চালবন এ লাকা থেকে  বালু বোঝাই ট্রাকসহ ১জনকে আটক করেছে ডিবি পুলিশ। 

সোমবার ভোররাতে একদল বালু লুটকারী ট্রাকে করে বালু লোড করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের পুলিশ সুপার এবি এম জাকির হোসেন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) কেএম শামীম হাসানের তদারকিতে  ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালননাকালে একটি বালু ভর্তি ট্রাকসহ ১জন বালুখেকোকে আটক করেন।

পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে  ডিবি পুলিশের ওসি কেএম শামীম হাসানের তদারকির মাধ্যমে  ভোর রাতে জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের এস‌আই সাইফুল ইসলাম এর নেতৃত্বে এস‌ আই মুকুল, এসআই রহিম ও এএসআই খাদেম,কনস্টেবল ইমরানসহ ডিবি পুলিশের  ১টি চৌকস টিম চালবন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি অবৈধ বালুভর্তি হাইড্রোলিক গাড়ি ও একজন ড্রাইভারকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
উল্লেখ্য একটি প্রভাবশালী স্হানীয় বালুখেকো চক্র দীর্ঘদিন ধরে ধোপাজান চলতি নদীতে নদী তীরবর্তী গ্রামের পাড় কেটে কোটি কোটি টাকার বালু ও পাথর লুট করে আসছিল এই চক্রটি। ফলে নদীর পাড় কাটা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন বলেও জানা যায়। পুলিশের নিয়মিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন নদীর পাড়ে বসবাসরত সাধারণ মানুষেরা।

‎এ ব্যপারে সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি কেএম শামীম হাসান বালুর ট্রাক ও একজন আটকের সত্যতা নিশ্চিত করে জানান,অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে, যারাই অবৈধভাবে পাড় কেটে বালু  উত্তোলণ করবে খবর পেলেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করা হবে এবং  দোষীদের আইনের আওতায় আনা হবে। আজ ১টি বালু ভর্তি  ট্রাকসহ ১জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । ‎

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com