1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪৯|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইলসহ পেশাদার

মোঃসোহাগ ইসলাম, ক্রাইম রিপোর্টার ঢাকা
  • প্রকাশিত সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৭৫ বার পড়েছেন

ঢাকা রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইল ফোনসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। এসময় পালিয়ে যায় আরও ২ জন।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকার শাবনাজ ফৌজিয়ার বাড়ির নিচ তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলামের নেতৃত্বে এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

গ্রেফতারকৃত হলেন মো: হেলাল মিয়া (৪০)। পিতা: আব্দুল হাসিম, মাতা: মাহমুদা। স্থায়ী ঠিকানা: কোচাইল, সাইদ চেয়ারম্যানের বাড়ির পাশে, ইউপি- রাজউড়া, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ। বর্তমান ঠিকানা: দাগ নং- ৩৫৬, নয়ানগর কোকাকোলা, শাবনাজ ফৌজিয়ার বাড়ির নিচ তলা, থানা- ভাটারা, জেলা- ঢাকা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই বাসায় কয়েকজন ব্যক্তি অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইলসহ অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ১টি ব্যাগ ও ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করা হয়। পাশাপাশি ১টি পুরাতন Nikon ডিজিটাল ক্যামেরাও পাওয়া যায়।

উদ্ধারকৃত পিস্তলের গায়ে `MADE IN USA` ও `7.00MM` লেখা রয়েছে। মোবাইলগুলোর মধ্যে TECNO, Redmi, POVA, VIVO, WALTON, Infinix, HUAWEI, Realme, M, Samsung, OPPO ব্র্যান্ডের ফোন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া পলাতক আরও ২ জনের নাম প্রকাশ করে। তারা হলেন: ১. মো: নয়ন মিয়া (২৭), পিতা: অজ্ঞাত, গ্রাম- দিস্তা, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ
২. মো: ওয়াহিদুজ্জামান ওরফে তানভীর আহম্মেদ (২৬), পিতা: অজ্ঞাত, গ্রাম- কুলধরুয়া, থানা- নান্দাইল মডেল, জেলা- ময়মনসিংহ।

হেলাল মিয়া জানায়, তারা সংঘবদ্ধ হয়ে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

এ ব্যাপারে ভাটারা থানায় অস্ত্র ও ছিনতাই আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পলাতক ২ আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

ভাটারা থানা, গুলশান বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারিখ: ০১/০৮/২০২৬

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com