1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৬:৪৮|
শিরোনামঃ
বর্তমান সরকার যুবসমাজকে কেবল চাকুরির সন্ধানে সীমাবদ্ধ রাখতে চায় না – সমাজকল্যাণ মন্ত্রী বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা প্রশাসন কর্তৃক ১৪টি বিদ্যালয়কে ডিসিস এওয়ার্ড ফর ক্লিনলিন্যাস অক্টোবর /২৬ প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে জমি ও বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, পরিবারের নিরাপত্তা চেয়ে ইসরাত জাহান রেজোয়ানার সংবাদ সম্মেলন নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস, বিপাকে শত শত পরিবার বিশ্ব ডাক দিবসে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন, নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

অভিযোগের পর সাময়িক বরখাস্ত, যাচাই-বাছাই শেষে স্বপদে পূর্ণবহাল গোলাম কিবরিয়া

জাহিদুল আলম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৬৮ বার পড়েছেন

সরকারি বিধি ও প্রক্রিয়া অনুসরণ করেই ডিএসসিসির নির্বাহী প্রকৌশলীর বরখাস্তের আদেশ প্রত্যাহার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) ও অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) গোলাম কিবরিয়াকে সরকারি নিয়ম ও বিধি অনুযায়ী পুনরায় স্বপদে পূর্ণবহাল করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ জুন ২০২৬ সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয় যাচাই-বাছাই ও সরকারি প্রক্রিয়া অনুসরণের পর স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৩ জুলাই ২০২৬ জারি করা এক সরকারি চিঠিতে গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখতে হবে। পাশাপাশি সাময়িক বরখাস্তকালীন সময়ের প্রাপ্য আর্থিক সুযোগ-সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ১ জুন ডিএসসিসির এক দপ্তর আদেশে গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সরকারি বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে নেওয়া সাময়িক ব্যবস্থা প্রত্যাহার করা হয়।
ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গোলাম কিবরিয়া পুনরায় তাঁর দায়িত্বে পূর্ণভাবে বহাল হয়েছেন। এতে স্পষ্ট হয়, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা চূড়ান্ত অপরাধ হিসেবে বিবেচিত হয় না; বরং সরকারি বিধি, প্রশাসনিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।
গোলাম কিবরিয়ার স্বপদে পূর্ণবহালের মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে জারি করা সাময়িক বরখাস্তের আদেশ কার্যত প্রত্যাহার করা হয়েছে এবং তিনি পুনরায় পূর্বের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।
সরকারি নথির ভিত্তিতে বলা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সরকারি নিয়ম অনুযায়ীই তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে পূর্ণবহাল করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com