1. adminaminalamin@gmail.com : বরিশাল মুখপত্র : বরিশাল মুখপত্র
  2. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৩৯|
শিরোনামঃ
ডিএসসিসিতে তিন পদে থাকা মনোয়ার হোসেনের বদলি, প্রশাসনিক ভারসাম্য নিয়ে প্রশ্ন নেছারাবাদের অপু হত্যা মামলায় প্রধান আসামি রুম্মানের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ৪ ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি। জীবনের শেষ প্রান্তে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রবীণ শিক্ষক দম্পতি, পাশে দাঁড়ানোর আহ্বান সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি শিক্ষা প্রকাশনা অধিদপ্তরের কর্মকর্তা তাজুল ইসলামকে ঘিরে পদোন্নতি, ঠিকাদারি ও সম্পদ অর্জনের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ৪নং চাখার ইউনিয়ন পরিষদের প্রশাসক তনয় সিংহের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ: ২ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও ৮০ লাখের বিলাসবহুল গাড়ি!

একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী -বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৫৫ বার পড়েছেন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেন, যারা একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের কথা বলেন, তাদের মতবাদ ধর্ম ও বিজ্ঞান বিরোধী। তিনি বলেন, নিজ অঞ্চলে চাঁদ দেখা প্রমাণিত হওয়া সত্ত্বেও ঈদ পালনের জন্য অন্য অঞ্চলের চাঁদের অপেক্ষা করা সর্বসম্মতিক্রমে শরীয়ত পরিপন্থী।

আজ রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে
রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরয়ী বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি এ মতবাদ পোষণকারীদের জ্যোতির্বিজ্ঞানবিরোধী বলেও আখ্যা দেন।

দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মুফতি ইসমাইল সিরাজী, আস্সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, তেজগাঁও পলিটেকনিক মসজিদের খতিব মাওলানা আবুল বাশার মো. সাইফুল ইসলাম, জমঈয়তে আহলে হাদিসের সভাপতি ড. অধ্যাপক আবদুল্লাহ ফারুক, ফুরফুরা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. নোমান , লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি, শামসুদ্দিন জিয়া, বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর এস এম লুৎফুল কবির প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়া মুসলিমদের অবশ্য কর্তব্য। জাতীয় এই সেমিনারে সভাপতিত্ব করেন দেশের শীর্ষস্থানীয় আলেম মুফতি মাহমুদুল হাসান।
দাওয়াত সুন্নাহ বাংলাদেশের সভাপতি মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় জাতীয় মসজিদের খতিব দীর্ঘ প্রবন্ধ উপস্থাপনের পর নাগরিকদের উদ্দেশ্যে দশটি ইশতেহার ঘোষণা করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 doiniksobarageamardesh.com